মেন্টর হিসেবে সৌরভকে নিলে আখেরে এবার লাভ হবে প্রীতি জিন্টার

0

IPL 2023 এর  মিনি নিলাম এই সিরিজের প্রায় শুরু হয়ে গেছে । ২৩ ডিসেম্বর এই মেগা টুর্নামেন্টের জন্য খেলোয়াড় কেনার মহাযজ্ঞ আয়োজিত হবে। প্রত্যকটি টিম ই সেখানে নিজেদের দল গোছাতে লেগে পড়েছে। এবারের এই নিলামে অবশ্যই আলাদা করে চোখ রাখতে হবে পাঞ্জাব কিংসের দিকে। একবারও চ্যাম্পিয়ন হতে না পারা দলটি এবার কাপ জেতার জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি হবে। তার জন্য দলে ভালো ভালো খেলোয়াড় নেওয়ার পাশাপাশি দুর্দান্ত একজন মেন্টর নেওয়ার কাজও চালাবে। সেক্ষেত্রে এই দায়িত্বে এবার দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আসলে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর অনেকদিন ধরেই লাইমলাইটের বাইরে রয়েছেন তিনি। সেক্ষেত্রে তাকে এবার পাঞ্জাব কিংসের নতুন দায়িত্বে দেখলে সত্যিই অবাক হওয়ার কিছুই থাকবে না।

এবারের আইপিএল শুরুর আগে পাঞ্জাব কিংস তাদের কোচ অনিল কুম্বলের বদলি খুঁজে নিয়েছে।ভারতের প্রাক্তন স্পিন তারকা কুম্বলের সাথে কোচ হিসেবে চুক্তি করতে অস্বীকার করে তারা। কিংস ম্যানেজমেন্ট শিগগিরই দলের জন্য নতুন কোচের নাম ঘোষণা করে। জানা যায় ট্রেভর বেলিস কুম্বলের স্থলাভিষিক্ত হন। কুম্বলের চুক্তি বাড়ানো হয়নি কারণ দলটি তার তিন বছরের মেয়াদে প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয়। শুধু তাই নয়, এবারের মিনি নিলামের আগে দলের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকেও ছেড়ে দেয় তারা। সব মিলিয়ে এবার দলের খোলনলচে বদলাচ্ছে পাঞ্জাব। তার মেন্টর হিসেবে সৌরভকে নিলে আখেরে এবার লাভ হবে প্রীতি জিন্টার দলের।

সাহারা পুনে ওয়ারিয়র্স একটা সময় ঘোষণা করেছিল যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম সংস্করণে দলের অধিনায়ক এবং পরামর্শদাতার ভূমিকা নেবে। সেটাকে সত্যি করে সৌরভকে সেই ভূমিকায় দেখা যায়। তবে সেবার পুনে দল ব্যাপকভাবে ফ্লপ করে এবং সৌরভকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়। তবে এখানেই শেষ নয়, দিল্লি ক্যাপিটালসের হয়েও মেন্টরের কাজ করেছেন সৌরভ। ডাগ আউটে বসে দলকে কীভাবে তাতাতে হয় সেটা ভালো করেই জানেন তিনি। সব মিলিয়ে নতুন মরশুমে সৌরভের এই ক্ষমতাটাকেই ব্যবহার করতে পারে পাঞ্জাব কিংস। এবার সাফল্য পাওয়ার জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি এই ফ্র্যাঞ্চাইজি।

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Tag Terpopuler

To Top