লে গ্রায়েত বলেন, আমার ইচ্ছা গুইঙ্গাম্পে আমরা এর নিষ্পত্তি করব

0

প্রধান কোচের দায়িত্বে দিদিয়ের দেশমকে রেখে দিতে চান ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছর শেষে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া দেশমকেই স্বপদে বহাল রাখতে চান তিনি।


চার বছর আগে বিশ্বকাপ শিরোপা এনে দেয়া ৫৪ বছর বয়সী দেশম সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও ফাইনালে পৌঁছে দিয়েছিলেন লেস ব্লুজদের। গত রোববার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে অবশ্য টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারায় তারা।


১৯৯৮ সালে এ দেশমের নেতৃত্বেই প্রথম বিশ্বকাপের শিরোপা জয় করে ফ্রান্স। চুক্তির মেয়াদ ২০২৪ ইউরোর শেষ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর গুইঙ্গাম্পে নোয়েলের সঙ্গে দেখা করবেন সাবেক এই জুভেন্টাস মিডফিল্ডার।


ওয়েস্ট ফ্রান্স পত্রিকাকে লে গ্রায়েত বলেন, আমার ইচ্ছা গুইঙ্গাম্পে আমরা এর নিষ্পত্তি করব। তিনি যদি থেকে যেতে রাজি না হন, তাহলে আলোচনা সংক্ষিপ্ত হবে। আর যদি থাকতে রাজি হন, তাহলে সেটি হবে একটু দীর্ঘ।


তিনি বলেন, দিদিয়ের তার দায়িত্ব বেশ ভালোভাবে পালন করেছেন। আমরা একটি চুক্তিতে উপনীত হতে পারব বলে আশা করছি। ইউরো ২০২৪ বাছাইয়ে আগামী ২৪ মার্চ নেদারল্যান্ডসের মোকাবিলা করবে ফ্রান্স।


Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Tag Terpopuler

To Top