Bengali Famous Actress Srabanti Chattopaadhyaay's Private Mms Going Leaked On Social Media Platform Trending News

0

কলকাতা, 25 অক্টোবর: 'ইন্ডিয়ান প্যানোরমা 2023'-এ অফিসিয়াল সিলেকশন পেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'রবীন্দ্র কাব্য রহস্য'। অর্থাৎ গোয়ায় 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-য় দেখানো হবে এই ছবি ৷ সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্য়ায়, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা ৷

বুধবার সোশাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে শ্রাবন্তী লেখেন, "রবীন্দ্র কাব্য রহস্যর মুখ্য চরিত্রাভিনেত্রী হিসেবে আমি খুশি । ছবিটা 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023'-এর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে মনোনীত হয়েছে ।" ছবির প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-কেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ভীষণ খুশি এই খবর পেয়ে ৷

পরিচালক সায়ন্তন ঘোষাল এই ছবি বানিয়েছেন লন্ডনের প্রেক্ষাপটে । টানটান রহস্য রয়েছে ছবিতে । তবে একটু অন্য কায়দায় । ছবির কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর । মূলত খুনের রহস্য় এবং সিরিয়াল কিলিং-এর গল্পই আছে এই ছবিতে । এই ছবিতে দু'টো সময় উঠে এসেছে । রবি ঠাকুর নোবেল প্রাপ্তির আগে বারবার লন্ডনে যাতায়াত করেছিলেন । কবি সেই সময়ে লন্ডনে তাঁর বন্ধু উইলিয়াম রথেনস্টাইন নামে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতেন ।

সেই সময় অর্থাৎ নোবেলপ্রাপ্তির আগে ও পরের সময় অর্থাৎ 2022 সালের গল্প বলা রয়েছে ছবিতে । উইলিয়ামের চরিত্রে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়কে । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়ও । ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সৌগত বসু। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। ক্যামেরায় টুবান। সম্পাদনা শুভজিৎ সিংহের। নিবেদনে অশোক ধানুকা, হিমাংশু ধানুকা

আসলে সায়ন্তন একশো বছর আগের সময়ের সঙ্গে বর্তমানের যোগসূত্র তৈরি করেছেন এই ছবিতে । গল্পের দিকে তাকালে দেখা যায় একজন রহস্য রোমাঞ্চ লেখককে ৷ রবীন্দ্রনাথকে নিয়ে তার অনেক পড়াশোনা রয়েছে ৷ সে লন্ডনে গিয়ে খুনের তদন্ত শুরু করে । তবে জনসমক্ষে খুব একটা না এসে অন্তরালে থেকেই চালাতে থাকে অনুসন্ধান । তার সঙ্গে দেখা হয় এই সময়ের একজন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর । সে এখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করছে ৷ ক্রাইম থ্রিলার লেখকের ভূমিকায় অভিনয়ে আছেন ঋত্বিক চক্রবর্তী। রবীন্দ্র সঙ্গীত শিল্পীর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবিতে ।

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Tag Terpopuler

To Top